রতন টাটা বা নোয়েল টাটা নন, টাটা গ্রুপের আসল চালিকাশক্তি কে? চমকে দেবে আসল সত্য!

ভারতের বৃহত্তম এবং সর্বাধিক বিশ্বস্ত শিল্পগোষ্ঠী টাটা গ্রুপের মালিকানা নিয়ে অনেকের মনেই ধারণা রয়েছে যে রতন টাটা বা নোয়েল টাটার মতো পরিবারের সদস্যরা এর মূল নিয়ন্ত্রক। তবে বাস্তব চিত্রটি সম্পূর্ণ আলাদা। টাটা গ্রুপের মূল হোল্ডিং কো ম্পা নি ‘টাটা সন্স’-এর মালিকানা কোনো একক ব্যক্তি বা পরিবারের হাতে নেই। প্রকৃতপক্ষে, টাটা পরিবারের প্রতিষ্ঠিত বিভিন্ন দাতব্য ও সেবামূলক ট্রাস্টের হাতেই রয়েছে এই গোষ্ঠীর প্রধান নিয়ন্ত্রণ ক্ষমতা, যা এই সংস্থাকে অন্যান্য পারিবারিক ব্যবসা থেকে সম্পূর্ণ আলাদা করেছে।
টাটা সন্সের প্রায় ৬৬ শতাংশ শেয়ার রয়েছে বিভিন্ন দাতব্য ট্রাস্টের অধীনে। এর মধ্যে স্যর দোরাবজি টাটা ট্রাস্ট এবং স্যার রতন টাটা ট্রাস্ট যৌথভাবে ৫১.৫৪ শতাংশ শেয়ার নিয়ে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। এমনকি নোয়েল টাটা ট্রাস্টের চেয়ারম্যান হলেও ব্যক্তিগতভাবে এই শেয়ারের মালিক নন, যা ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। এছাড়া এম. কে. টাটা ট্রাস্টের কাছেও রয়েছে ২,৪২১টি শেয়ার। পারিবারিক ব্যবসার বাইরে গিয়ে এই ট্রাস্টগুলি থেকে প্রাপ্ত লভ্যাংশের বড় অংশ শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণে ব্যয় করা হয়।