১৫ আগস্ট রেড রোডের সুরক্ষায় ইতিহাস! পুলিশের সঙ্গে নামছে কেন্দ্রীয় বাহিনী!

১৫ আগস্ট রেড রোডের সুরক্ষায় ইতিহাস! পুলিশের সঙ্গে নামছে কেন্দ্রীয় বাহিনী!

বদলের বাংলায় এই প্রথম! স্বাধীনতা দিবসে কলকাতার রেড রোডের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি এবার নামছে কেন্দ্রীয় বাহিনী। ১৫০০ পুলিশকর্মীর সঙ্গে থাকছে চার কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী, ১২টি ওয়াচ টাওয়ার এবং ১১টি বাঙ্কার। কলকাতা পুলিশের বিশেষ বাহিনী ও কম্যান্ডোর কঠোর নজরদারির মধ্যে শনিবার সকালে রেড রোডে পতাকা উত্তোলনের অনুষ্ঠান এবং কুচকাওয়াজে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া হয়েছে।

যেকোনো নাশকতা এড়াতে অতিরিক্ত সিসিটিভি নজরদারির পাশাপাশি শুক্রবার রাত থেকে পুরো রেড রোডে দফায় দফায় তল্লাশি চালাচ্ছে পুলিশ কুকুর ও বম্ব স্কোয়াড। দর্শকদের ভিড়ে মিশে থেকে নজরদারি চালাচ্ছেন সাদা পোশাকের পুলিশকর্মীরা। পাশাপাশি পুরো শহরজুড়ে প্রায় তিন হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রেড রোডকে ১৩টি জোনে ভাগ করে ডিসি পদমর্যাদার পুলিশকর্তাদের দায়িত্বে রাখা হয়েছে। শহরের বিভিন্ন হোটেল, নাকা চেকিং এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *