৮০তম স্বাধীনতা দিবসে বড় ঘোষণা: ২০৩৬ অলিম্পিক ভারতে আনতে মোদির তুরুপের তাস ‘জেন আলফা’!

৮০তম স্বাধীনতা দিবসে বড় ঘোষণা: ২০৩৬ অলিম্পিক ভারতে আনতে মোদির তুরুপের তাস ‘জেন আলফা’!

২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের লক্ষ্যে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে তিনি স্পষ্ট জানান, আন্তর্জাতিক এই ক্রীড়ামঞ্চে ভারতের সাফল্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে বর্তমান ‘জেন আলফা’ বা ৫ থেকে ১৫ বছর বয়সী প্রজন্মের হাতেই। প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করে জানান, অলিম্পিকের মোট খেলার প্রায় তিন-চতুর্থাংশ বা দুই-তৃতীয়াংশ ইভেন্টে ভারতীয়দের কোনো অংশগ্রহণই থাকে না। সেই দুর্বলতা দূর করতেই এখন থেকে দেশজুড়ে উদীয়মান ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

২০৩০ সালের কমনওয়েলথ গেমসের পর ভারত সরকারের প্রধান লক্ষ্য ২০৩৬-এর অলিম্পিক সফলভাবে আয়োজন করা। এই স্বপ্ন বাস্তবায়নে মোদি স্কুল পর্যায় থেকে গ্রাম ও শহরের শিশুদের চিহ্নিত করে বিশেষ প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন। অলিম্পিকের ৩১৫ থেকে ৩৫০টি ইভেন্টের প্রতিটিতে ভারতীয়দের যোগ্যতা অর্জনের জন্য ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে জন্ম নেওয়া এই তরুণ প্রজন্মকে এখনই প্রস্তুত করার জন্য তিনি দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *