রাষ্ট্রবাদের পাঠ ও বিকশিত বাংলার ডাক! ৮০তম স্বাধীনতা দিবসে রেড রোডে ঠিক কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

রাষ্ট্রবাদের পাঠ ও বিকশিত বাংলার ডাক! ৮০তম স্বাধীনতা দিবসে রেড রোডে ঠিক কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

৮০তম স্বাধীনতা দিবসে কলকাতার রেড রোডে মহাসমারোহে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন নেতাজির মূর্তিতে মাল্যদান করার পর তিনি আইপিএস অফিসারদের বিশেষ পদকে ভূষিত করেন। অনুষ্ঠানে ‘ভারত কেশরী’ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও স্বামী প্রণবানন্দ মহারাজের অবদানের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী রাজনৈতিক সংকীর্ণতা ভুলে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যপূরণে বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার প্রয়োজনীয়তার ওপর তিনি বিশেষভাবে জোর দেন।

রেড রোডের এই বিশেষ অনুষ্ঠানে মোট ১২টি আকর্ষণীয় ট্যাবলো প্রদর্শিত হয়, যার মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ট্যাবলোর পাশাপাশি অন্নামৃত, কন্যারত্ন, আয়ুষ্মান আরোগ্য মন্দির ও দুর্গাশক্তি বাহিনীর মতো একাধিক সরকারি প্রকল্পের প্রচারচিত্র ছিল নজরকাড়া। শুভেন্দু অধিকারী জানান, পাহাড় থেকে সুন্দরবন—সর্বত্র কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন ও নিরাপত্তা সুনিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নেওয়া ব্রিগেডের শপথের কোনো আসাম্মান হবে না বলে আশ্বাস দিয়ে তিনি স্পষ্ট জানান যে, বাংলা সবসময়ই রাষ্ট্রবাদ ও বীর সংগ্রামীদের মাটি, তাই সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিতে সব ভেদাভেদ সরিয়ে পথ চলাই এখন একমাত্র উদ্দেশ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *