সীমান্তে STF-এর মেগা স্ট্রাইক: স্বাধীনতা দিবসে তিন দিনহাটার যুবক গ্রেফতার, সন্দেহভাস্পদ ISI যোগ!

স্বাধীনতা দিবসের আবহে সীমান্তবর্তী উত্তরবঙ্গে সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে কোচবিহারের দিনহাটা-২ ব্লকের সাহেবগঞ্জ এলাকায় এক মেগা অভিযান চালায় STF-এর বিশেষ প্রতিনিধি দল। এই অভিযানে আটক করা হয় এলাকারই বাসিন্দা রাশিদুল, নাসিরুদ্দিন এবং সাইফুল নামের তিন যুবককে। দীর্ঘক্ষণ টানা জিজ্ঞাসাবাদের পর তাঁদের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের সুস্পষ্ট ইঙ্গিত মেলায় পুলিশ তাঁদের গ্রেফতার করে। শনিবার ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
তদন্তকারী সূত্রে খবর, ধৃতদের আন্তর্জাতিক জঙ্গি সংগঠন এবং সীমান্তপারের বেশ কিছু প্রভাবশালী নেটওয়ার্কের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, দিনহাটা ও সংলগ্ন সীমান্ত এলাকায় ISI বা জঙ্গি চক্রান্তের ছায়া নতুন নয়। এর আগেও পার্শ্ববর্তী নয়াহাট এলাকা থেকে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) একই অভিযোগে গ্রেফতার করেছিল। পরপর এই ধরণের ঘটনা দিনহাটার মতো স্পর্শকাতর সীমান্ত অঞ্চলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। গ্রেফতার হওয়া যুবকদের জেরা করে এই চক্রে যুক্ত থাকা অন্য সহযোগীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে প্রশাসন।