সুশান্ত মামলার সিবিআই প্রধানের ঝুলিতে সেরা সম্মান, স্বাধীনতা দিবসে ভূষিত আইপিএস নুপূর প্রসাদ!

সুশান্ত মামলার সিবিআই প্রধানের ঝুলিতে সেরা সম্মান, স্বাধীনতা দিবসে ভূষিত আইপিএস নুপূর প্রসাদ!

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তকারী দলের অন্যতম প্রধান আইপিএস আধিকারিক নুপূর প্রসাদ লাভ করলেন অনন্য সম্মান। কাজের অসাধারণ দক্ষতার স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা দিবসে তাঁকে ‘মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস’ (এমএসএম) সম্মানে ভূষিত করা হয়েছে।

২০০৭ ব্যাচের এজিএমইউটি ক্যাডারের এই দক্ষ আধিকারিক ২০২০ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত সিবিআই দলের হয়ে সুশান্ত সিং রাজপুত মৃত্যুর ঘটনার তদন্তের দায়িত্ব পালন করেছিলেন। ফরেনসিক প্রমাণ সংগ্রহ থেকে শুরু করে বিশেষজ্ঞদের মতামত পর্যালোচনা—সবক্ষেত্রেই তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। পরবর্তীতে ২০২৫ সালে সিবিআই ক্লোজার রিপোর্টে জানায়, এই মৃত্যুর পেছনে কোন ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি।

সিবিআই-এ সফল মেয়াদ শেষ করে নুপূর বর্তমানে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (EOW)-এর জয়েন্ট কমিশনার হিসেবে দায়িত্বরত। পূর্বে তিনি বিজয় মালিয়া মামলা ও অগাস্টাওয়েস্টল্যান্ড কেলেঙ্কারির মতো হাই-প্রোফাইল ঘটনারও সফল তদন্ত করেছেন। শাহদারা ও উত্তর দিল্লির ডিসিপি হিসেবে লালকেল্লার নিরাপত্তা বিধান এবং মাদকবিরোধী প্রচার ও নারী সুরক্ষার মতো সামাজিক ক্ষেত্রেও তাঁর অসামান্য অবদান রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *