ভারতকে বিশ্বগুরু হতে দিতে চায় না কারা! স্বাধীনতা দিবসে বিস্ফোরক মোহন ভাগবত

স্বাধীনতা দিবসে দেশকে শক্তিশালী, সমৃদ্ধ ও নিরাপদ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত বলেছেন, বহু শক্তি ভারতের ‘বিশ্বগুরু’ হওয়ার লক্ষ্যের বিরুদ্ধে কাজ করছে। ৮০তম স্বাধীনতা দিবসে নাগপুরে আরএসএসের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, দেশের নীতির সঙ্গে কোনো আপস না করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ১৮৫৭ থেকে শুরু করে দীর্ঘ ৯০ বছরেরও বেশি সময়ের স্বাধীনতা সংগ্রামের আত্মবলিদানের কথা স্মরণ করে তিনি বলেন, এই কষ্টার্জিত স্বাধীনতা রক্ষা করা প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব।
এ দিন বীর সাভারকরের উদ্ধৃতি দিয়ে ভাগবত জানান, স্বাধীনতার পর যা কিছু উৎকৃষ্ট ও মহৎ, তার সবটাই দেশে প্রতিষ্ঠিত করা দরকার। এছাড়া জাতীয় পতাকার তিন রঙের তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, গেরুয়া রং আত্মত্যাগ ও নিষ্ঠার কথা মনে করায়, সাদা রং পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখতে অনুপ্রাণিত করে এবং সবুজ রং সমৃদ্ধির প্রতীক। দেশের নিরাপত্তা ও অগ্রগতির জন্য এই আদর্শগুলোকে হৃদয়ে ধারণ করার ওপর জোর দেন তিনি।
“स्वतंत्रता दिवस हम सबके लिए गौरव का और उत्सव का विषय़ है। 1857 से गिनेंगे तो लगातार 90 वर्ष अनेक प्रकार का त्याग बलिदान देकर हमारे पूर्वजों ने स्वातंत्र्य की प्राप्ति की। उस त्याग और बलिदान का गौरव हमारे मन में है। लेकिन इसके साथ एक भान मन में चाहिए, कि इतना त्याग-परिश्रम करके… pic.twitter.com/1s5t2Jrz3C
— RSS (@RSSorg) August 15, 2026