বনগাঁবাসীদের জন্য দারুণ খবর! এবার শিয়ালদহ থেকে সোজা বনগাঁ ছুটবে এসি লোকাল
August 16, 20268:03 am
উত্তর ২৪ পরগনার নিত্যযাত্রীদের জন্য বড় খবর শোনাল পূর্ব রেল। আগামী ২০ আগস্ট থেকে শিয়ালদহ-বারাসাত এসি লোকাল ট্রেনটির রুট বাড়িয়ে বনগাঁ পর্যন্ত করা হচ্ছে।
শিয়ালদহ থেকে অফ-পিক আওয়ারে ছাড়ায় এই ট্রেনে যাত্রীসংখ্যা তুলনামূলক কম হচ্ছিল, যার ফলে কাক্সিক্ষত আয় পাচ্ছিল না রেল। পাশাপাশি, দীর্ঘদিন ধরেই স্থানীয় যাত্রীরা এই ট্রেনটিকে বনগাঁ পর্যন্ত সম্প্রসারণের দাবি জানিয়ে আসছিলেন। অটোমেটিক সিগন্যালিং সংক্রান্ত কিছু কারিগরি বিষয় পর্যালোচনার পর অবশেষে রেল কর্তৃপক্ষ রুট বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
সম্ভাব্য সময়সূচি:
- শিয়ালদহ → বনগাঁ (৩৩৪৪৯): সকাল ১০:৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ১১:১৪ মিনিটে বারাসাত এবং দুপুর ১২:৩৩ মিনিটে বনগাঁ পৌঁছাবে।
- বনগাঁ → শিয়ালদহ (৩৩৪৪২): দুপুর ১২:৩৫ মিনিটে বনগাঁ থেকে রওনা হয়ে দুপুর ২:২৫ মিনিটে শিয়ালদহ পৌঁছাবে।