মাঝ সাগরে নরকযন্ত্রণা! খাবার নেই, জল নেই, ট্রাম্পের খেলায় বিপন্ন মার্কিন সেনাদের জীবন

মাঝ সাগরে নরকযন্ত্রণা! খাবার নেই, জল নেই, ট্রাম্পের খেলায় বিপন্ন মার্কিন সেনাদের জীবন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আবহে দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় ধরে মাঝ সাগরে আটকে থাকা মার্কিন রণতরীগুলিতে তৈরি হয়েছে এক ভয়াবহ মানবিক সংকট। আলোচিত ‘আব্রাহাম লিঙ্কন’-সহ একাধিক যুদ্ধজাহাজে পানের জল এবং পর্যাপ্ত খাবারের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। পরিস্থিতি এতটাই অবনতি হয়েছে যে, দীর্ঘ সময় ধরে স্থলভাগের মুখ দেখতে না পাওয়া সেনারা চরম শারীরিক ও মানসিক ক্লান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। সম্প্রতি পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাঁরা এই অবর্ণনীয় ও শোচনীয় অবস্থার কথা প্রকাশ্যে এনেছেন।

সূত্রের খবর, অভিযানের শুরুতেই রণতরীগুলির জল সরবরাহ ব্যবস্থা অকেজো হয়ে যাওয়ায় শৌচাগারগুলি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে এবং মেঝেময় মানব বর্জ্যের পুরু স্তর জমে যায়। পর্যাপ্ত স্নান বা কাপড় ধোয়ার সুযোগ না থাকায় চরম অস্বাস্থ্যকর ও অস্বস্তিকর পরিবেশে বন্দি জীবন কাটাতে বাধ্য হচ্ছেন সেনা সদস্যরা। মানসিকভাবে ভেঙে পড়া এই ক্লান্ত ও ক্ষুধার্ত যোদ্ধাদের নিরাপদে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য উদ্বিগ্ন পরিবারগুলি মার্কিন প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *