প্রতি আধঘণ্টায় কেড়ে নিচ্ছে প্রাণ! কঙ্গোতে ইবোলার নতুন তাণ্ডব, প্রাণীদেহ থেকে ছড়ানো সংক্রমণে দিশেহারা বিজ্ঞানীরা

প্রতি আধঘণ্টায় কেড়ে নিচ্ছে প্রাণ! কঙ্গোতে ইবোলার নতুন তাণ্ডব, প্রাণীদেহ থেকে ছড়ানো সংক্রমণে দিশেহারা বিজ্ঞানীরা

গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উগান্ডায় মারাত্মক আকার ধারণ করেছে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের ‘বুন্ডিবুজিও স্ট্রেন’। পরিসংখ্যান অনুযায়ী, এই সংক্রমণের কারণে ইতিমধ্যেই ২১০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রতি আধঘণ্টায় প্রাণ হারাচ্ছেন একজন। আন্তর্জাতিক পত্রিকা ‘নেচার মেডিসিন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এতদিন মানুষের সংস্পর্শে সংক্রমণ ছড়ালেও এবার সরাসরি প্রাণীদেহ থেকে তা ছড়াতে শুরু করেছে। এই নতুন প্রকৃতির ভাইরাসের লক্ষণ ও কার্যকারিতা এতটাই দ্রুত পরিবর্তিত হচ্ছে যে, চিকিৎসাবিজ্ঞানের পরিচিত প্রতিষেধক বা আগের ভ্যাকসিনগুলো একেবারেই নিষ্ক্রিয় হয়ে পড়েছে।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ কৃতিকা কুপ্পাল্লির মতে, ভাইরাসটির স্বাধীনভাবে জিনগত পরিবর্তন ঘটানোর ক্ষমতার কারণে যেকোনো মানুষ বা প্রাণীর শরীরে এটি সহজেই স্থায়ী আবাস গড়ে তুলছে। রাষ্ট্রসংঘের মহাসচিব টেডরোস আধানম ঘেব্রিয়েসুস জানিয়েছেন, এই পরিস্থিতি ২০১৪ থেকে ২০১৬ সালের ভয়াবহ মহামারীকেও মনে করিয়ে দিচ্ছে, যেখানে ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ২০০৭ ও ২০১২ সালের প্রজাতির সাথে বর্তমান ভাইরাসের বৈসাদৃশ্য থাকায় গবেষকরা এখনও উপযুক্ত কোনো প্রতিষেধক তৈরি করতে পারেননি। ফলে দিনদিন আরও গভীর উদ্বেগে কাটছে কঙ্গো ও উগান্ডার জনজীবন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *