বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টির সতর্কতা

রাজ্যে আবহাওয়ার খামখেয়ালিপনা জারি রয়েছে। কখনো কড়া রোদ, তো পরক্ষণেই ঝমঝমিয়ে বৃষ্টি। রবিবার সকাল থেকেই কলকাতার একাধিক এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বাংলায় বৃষ্টির কোনো বিরাম নেই।

বঙ্গোপসাগরের উপর নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর প্রভাবে কলকাতা-সহ পুরো দক্ষিণবঙ্গেই বৃষ্টির তীব্রতা আরো বাড়তে পারে। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে। পাশাপাশি সমুদ্রে উত্তাল পরিস্থিতির আশঙ্কায় মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আজ দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে। শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি) এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি কম)।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় আলাদা করে বিশেষ সতর্কতা জারি করার পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *