জংলি ফুল থেকে ফাঁপা মাছ! নতুন প্রজন্মের প্রেমের অদ্ভুত সব নামের আসল অর্থ কী?

স্মার্টফোনের যুগে ডেটিং অ্যাপ ও সমাজমাধ্যমের ব্যাপক প্রভাবে তরুণ প্রজন্মের সম্পর্কের অভিধানে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন সব পরিভাষা। ‘জংলি ফুল’ বা ওয়াইল্ডফ্লাওয়ারিং থেকে শুরু করে ‘ফাঁপা মাছ’, ‘শ্রেকিং’ কিংবা ‘ন্যানশিপ’—এই শব্দগুলি কেবল খামখেয়ালি নয়, বরং আধুনিক ডেটিং সংস্কৃতির এক বাস্তব প্রতিচ্ছবি। সম্পর্কের চিরাচরিত টানাপড়েন এড়াতে এবং নিজেদের মানসিক সুরক্ষা বজায় রাখতে কমবয়সিরা এখন এই ধরনের অভিনব ও বৈচিত্র্যময় ট্রেন্ডগুলি বেছে নিচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, সম্পর্কের অনিশ্চয়তা, একাকীত্ব ও প্রতিশ্রুতি ভীতি কাটাতে এই শব্দগুলোর আড়ালে নতুন সমাধানের পথ খুঁজছে বর্তমান প্রজন্ম। কোথাও যেমন ভৌগোলিক নৈকট্য বা ‘জিপ কোডিং’-এর মাধ্যমে পারস্পরিক যোগাযোগ সহজ করা হচ্ছে, তেমনই ‘ফিউচার প্রুফিং’-এর মাধ্যমে দীর্ঘমেয়াদি ও বাস্তবসম্মত সম্পর্কের পরিকল্পনাও করা হচ্ছে। তবে নাম যাই হোক না কেন, আধুনিক যুগের এই সম্পর্কের নতুন সমীকরণগুলি প্রথাগত প্রেমের ধারণাকে যে চিরতরে বদলে দিয়েছে, তা বলাই বাহুল্য।