১৯৪৬-এর সেই ভয়াল দিন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্মরণে ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এর রক্তঝরা ইতিহাস!

১৯৪৬ সালের ১৬ আগস্টের সাম্প্রদায়িক হিংসা ও ভয়াবহ রক্তপাতকে ‘ইতিহাসের অন্ধকার ও মর্মান্তিক অধ্যায়’ বলে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি তৎকালীন রাজনৈতিক তোষণ-নীতি ও শাসন ব্যবস্থার সমালোচনা করে হাজার হাজার নিরপরাধ নিহতের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অতীতে ঘটে যাওয়া সেই বিভীষিকাময় ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে মানবতার এমন চরম অবক্ষয় রোখার বার্তা দেন তিনি। মৌলালি যুবকেন্দ্রের এক সাম্প্রতিক অনুষ্ঠানেও তিনি এই প্রসঙ্গ উত্থাপন করে দেশভাগের সময়ের হিন্দু গণহত্যার মর্মান্তিক স্মৃতি চারণ করেন।
এই প্রেক্ষাপটে সেদিনের সংকটকালে মধ্য কলকাতার সাধারণ মানুষকে রক্ষাকারী গোপাল মুখোপাধ্যায়ের সাহসিকতার বিশেষ ভূমিকার কথাও মুখ্যমন্ত্রী পুনরায় তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ইতিহাসকে ধরে রাখতে ও যোগ্য সম্মান জানাতেই সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে ‘গোপাল মুখার্জি অ্যাভিনিউ’ রাখা হয়েছে। অতীতের রক্তক্ষয়ী নোয়াখালী গণহত্যা ও ১৯৭১ সালের পরিস্থিতির উল্লেখ করে তিনি স্পষ্টভাবে জানান যে, এই জাতীয় ঐতিহাসিক ট্র্যাজেডি কখনোই বিস্মৃত হওয়া উচিত নয়। রাজনৈতিক তোষণ-নীতির বিরুদ্ধে সচেতন থেকে সম্প্রীতি ও ইতিহাস রক্ষায় সবাইকে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বানও ফুটে উঠেছে তাঁর বার্তায়।
On 16th August, 1946, our beloved Kolkata plunged into a horrific abyss of violence and bloodshed, forever etched in our collective memory as "Direct Action Day" and "The Great Calcutta Killings."
— Suvendu Adhikari (@SuvenduWB) August 16, 2026
This date marks a dark and tragic chapter in our history, where communal hatred… pic.twitter.com/HJnblrTSNC