এক বাংলায় কেন ভিন্ন দুই দিনে পালিত হয় স্বাধীনতা দিবস? নেপথ্যে রয়েছে চমকে দেওয়া ইতিহাস!

এক বাংলায় কেন ভিন্ন দুই দিনে পালিত হয় স্বাধীনতা দিবস? নেপথ্যে রয়েছে চমকে দেওয়া ইতিহাস!

গতকাল দেশজুড়ে মহাসমারোহে পালিত হয়েছে স্বাধীনতা দিবস। তবে পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়া ও মালদহ জেলার কয়েকটি এলাকায় ১৫ অগাস্টের বদলে ১৮ অগাস্ট জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর নেপথ্যে রয়েছে ১৯৪৭ সালের দেশভাগ এবং সিরিল র্যাডক্লিফের সীমানা নির্ধারণকে ঘিরে তৈরি হওয়া এক জটিল ও ঐতিহাসিক প্রেক্ষাপট। স্বাধীনতার সময় র্যাডক্লিফ কমিশনের মানচিত্রে নদিয়া ও মালদহের বহু হিন্দুপ্রধান এলাকা ভুলবশত পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় মানুষ আন্দোলনে নামেন এবং তাঁদের সেই জোরালো প্রতিবাদ তৎকালীন শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের দ্বারে গিয়ে পৌঁছায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিতর্কিত সীমানা পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয় এবং ১৭ অগাস্ট রাতে প্রকাশিত হয় সংশোধিত মানচিত্র। সংশোধিত এই মানচিত্রে এলাকাগুলি শেষ পর্যন্ত ভারতের অংশ হিসেবে স্বীকৃতি পায়। ইতিপূর্বে উত্তোলিত পাকিস্তানের পতাকা নামিয়ে ১৮ অগাস্ট সেখানে প্রথম ভারতের তেরঙ্গা ওড়ানো হয়েছিল। তাই ১৯৯১ সাল থেকে এই অঞ্চলে ১৮ অগাস্টকে স্বাধীনতার ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উদযাপন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *