র্যাপিডো রাইডে হাড়হিম করা অভিজ্ঞতা! বাইক চালকের অশ্লীল আচরণে তোলপাড় নেটদুনিয়া!

গন্তব্যে পৌঁছানোর তাড়ায় অ্যাপ বাইক বুক করাই কাল হল! উত্তরপ্রদেশে এক অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে যাত্রীকে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে। বাইক চলার সময় চালক বারবার অশ্লীলভাবে ওই তরুণের শরীর স্পর্শ করতে থাকেন বলে অভিযোগ। শতবার বারণ করা সত্ত্বেও থামেনি চালকের কুকীর্তি। বাধ্য হয়ে জীবনের চরম এক ভয়ানক অভিজ্ঞতার পুরো দৃশ্যটি নিজের মোবাইলে ভিডিওবন্দি করেন ওই যাত্রী। পরবর্তী সময়ে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়ে যায়।
ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসে বাইক ট্যাক্সি সংস্থা র্যাপিডো। সংস্থার পক্ষ থেকে অবিলম্বে ওই যাত্রীর সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চাওয়া হয় এবং সমস্ত তথ্য সংগ্রহ করা হয়। অভিযুক্ত চালককে রাইডার তালিকা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। যাত্রীদের সুরক্ষায় কোনো আপস করা হবে না বলে সাফ জানিয়েছে তারা। তবে এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, যা নিয়ে সোচ্চার হয়েছেন নেটিজেনরা।