ছুটির উইকেন্ডে বাজিমাত! কোটির ক্লাবের খুব কাছাকাছি জিতের ছবি

ছুটির উইকেন্ডে বাজিমাত! কোটির ক্লাবের খুব কাছাকাছি জিতের ছবি

স্বাধীনতা দিবসের দীর্ঘ সপ্তাহে বক্স অফিসে দুর্দান্ত সাফল্য ধরে রাখল টলিউড সুপারস্টার জিতের নতুন ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। বিপ্লবী অনন্ত সিং-এর বর্ণাঢ্য জীবন ও সংগ্রামের ওপর ভিত্তি করে নির্মিত এই বায়োগ্রাফিক্যাল অ্যাকশন-ড্রামাটি দর্শকদের মনে গভীর দাগ কেটেছে। পথিকৃৎ বসু পরিচালিত এই ছবি মুক্তির পর থেকেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। সরকারি ছুটির আমেজ ফুরোলেও প্রেক্ষাগৃহে ছবিটির ব্যবসা যথেষ্ট আশাব্যঞ্জক রয়েছে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিন অর্থাৎ শুক্রবার ১৮ লাখ এবং স্বাধীনতা দিবসের বিশেষ দিনে এক লাফে ৪১ লাখ টাকা আয় করে এই ছবি। এরপর রবিবার সামান্য কমলেও সংগ্রহে এসেছে ২৭ লাখ টাকা। সব মিলিয়ে প্রথম তিন দিনে ছবিটির মোট নেট আয় দাঁড়াল ৮৬ লাখ টাকায়, যার গ্রস আয় প্রায় ৯৬ লাখ টাকা। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, নতুন সপ্তাহের শুরুতেই এক কোটি টাকার মাইলফলক অনায়াসে অতিক্রম করে ফেলবে জিতের এই প্রশংসিত সিনেমাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *