দিনহাটা থেকে ইসলামাবাদ, ভারতীয় সিম পাচারে ঢাকার পাক দূতাবাস! ফাঁস দুই ISI হ্যান্ডলারের চক্রান্ত

দিনহাটা থেকে ইসলামাবাদ, ভারতীয় সিম পাচারে ঢাকার পাক দূতাবাস! ফাঁস দুই ISI হ্যান্ডলারের চক্রান্ত

কোচবিহারের দিনহাটায় ভারতীয় সিমকার্ড ও জাল নোট পাকিস্তানে পাচারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গ্রেপ্তার হওয়া তিন সন্দেহভাজন আইএসআই চর মহম্মদ শফিকুল ইসলাম, নুর নাসিরুদ্দিন আলি ও রশিদুল হককে জেরার পর বাংলাদেশে সক্রিয় আকবর হোসেন ও ওমর নামে দুই আইএসআই হ্যান্ডলারের সন্ধান মিলেছে। গোয়েন্দাদের দাবি, ঢাকার পাকিস্তানি দূতাবাসের আধিকারিকদের নির্দেশে সীমান্ত এলাকায় নেটওয়ার্ক চালাচ্ছিল তারা। এই আন্তর্জাতিক চক্রটি নেপালকে রুট হিসেবে ব্যবহার করে অন্তত ১২টি ভারতীয় সিমকার্ড সরাসরি পাকিস্তান পাঠিয়েছে।

শুধু সিম পাচার নয়, ২০২৩ সাল থেকে কোচবিহারের সীমান্তে প্রায় সাত লক্ষ টাকার জাল নোট পাচারের নেপথ্যেও ছিল এই চক্রান্তকারীরা। তদন্তকারীদের মতে, এই কারবারের জন্য ধৃতদের অ্যাকাউন্টে আড়াই লাখ টাকা পাঠানো হয়েছিল, যার সঙ্গে মিঠু বর্মন ও প্রদীপ্ত বসু নামে দুই ব্যক্তির সরাসরি যোগসূত্র রয়েছে। নেপাল ও বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে পাকিস্তান কীভাবে ভারতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী আর্থিক জোগান চালাচ্ছিল, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *