বিশ্বভারতীর সংস্কৃত বিভাগে আনন্দমার্গীদের বিশেষ বৈঠক! কী নিয়ে চলল গোপন চর্চা?

বিশ্বভারতীর সংস্কৃত বিভাগে আনন্দমার্গীদের বিশেষ বৈঠক! কী নিয়ে চলল গোপন চর্চা?

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে অনুষ্ঠিত হলো আনন্দমার্গ প্রচারক সংঘের একটি গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে বিভাগের প্রধান অধ্যাপক হরেকৃষ্ণ মিশ্র, অধ্যাপক নিরঞ্জন জানা, অধ্যাপক সঞ্জয় মণ্ডল এবং সহযোগী অধ্যাপক ডঃ প্রীতিলক্ষ্মী সোঁয়াইয়ের সঙ্গে আনন্দমার্গীদের এক বিশেষ আলোচনা পর্ব চলে। এই সাক্ষাতে মূলত ‘আনন্দসূত্রম’ এবং ‘আইডিয়া অ্যান্ড আইডিওলজি’-র ক্ষেত্রে আনন্দমার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্তিজির অসামান্য অবদান নিয়ে বিশদ ও নিবিড় চর্চা করা হয়।

আলোচনা চলাকালীন আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় জনসংযোগ সম্পাদক আচার্য দিব্যচেতনানন্দ অবধূত কেন্দ্রাতিগ ও কেন্দ্রমুখী গতির বৈজ্ঞানিক ও দার্শনিক প্রক্রিয়াটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। তিনি জানান, কেন্দ্রাতিগ গতি বলতে সূক্ষ্ম থেকে স্থূল অর্থাৎ এক থেকে বহু হওয়ার প্রক্রিয়া এবং কেন্দ্রমুখী গতি বলতে স্থূল থেকে সূক্ষ্ম বা বহু থেকে এক-এ ফিরে আসার ধারণাকে বোঝানো হয়েছে। পুরো বৈঠক জুড়েই এই দুটি বিষয়ের তত্ত্বভিত্তিক ও প্রাতিষ্ঠানিক গুরুত্ব সম্পর্কে গভীর আলোচনা উঠে আসে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *