কয়লা পাচার মামলায় সিবিআইয়ের বড় চাল, পলাতক বিনয় মিশ্রের বিরুদ্ধে এবার জারির নির্দেশ ‘বিশেষ’ পরোয়ানা!

কয়লা পাচার মামলায় সিবিআইয়ের বড় চাল, পলাতক বিনয় মিশ্রের বিরুদ্ধে এবার জারির নির্দেশ ‘বিশেষ’ পরোয়ানা!

২০২০ সালের বহুল আলোচিত কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত তথা তৃণমূলের পলাতক যুব নেতা বিনয় মিশ্রের অস্বস্তি আরও বাড়ল। সম্প্রতি দিল্লির বিশেষ সিবিআই আদালতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিনয়ের বিরুদ্ধে ‘ওপেন ওয়ারেন্ট’ জারির আর্জি জানানো হয়েছিল। বৃহস্পতিবার সেই আবেদনের শুনানির পর আদালত এই আর্জি মঞ্জুর করে ওপেন ওয়ারেন্ট জারির চূড়ান্ত নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে গোরু পাচার সংক্রান্ত মামলায় প্রথম এফআইআর দায়ের হওয়ার পর থেকেই আত্মগোপন করেন বিনয় মিশ্র। পরবর্তীকালে তিনি কলকাতা ত্যাগ করে দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ করেন এবং ভারতীয় দূতাবাসে নিজের পাসপোর্ট জমা দেন। গোয়েন্দাদের মতে, সাধারণ গ্রেফতারি পরোয়ানার একটি নির্দিষ্ট সময়সীমা থাকে, তবে অভিযুক্ত বিদেশে আত্মগোপন করে থাকায় তাঁকে ধরে আনা বেশ সময়সাপেক্ষ। সেই আইনি জটিলতা কাটাতেই মেয়াদহীন এই ‘ওপেন ওয়ারেন্ট’-এর আবেদন করা হয়েছিল, যা তদন্তের গতিকে আরও জোরদার করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *