পার্ক স্ট্রিটের সরকারি সেফ হোম থেকে বাংলাদেশি সহ ৩ মহিলা উধাও!

পার্ক স্ট্রিটের সরকারি সেফ হোম থেকে বাংলাদেশি সহ ৩ মহিলা উধাও!

স্বাধীনতা দিবসের আনন্দ উদযাপনের মাঝেই ফাঁস হয়ে গেল সরকারি সেফ হোমের চরম নিরাপত্তা ফাঁকফোকর! কলকাতার পার্ক স্ট্রিটের ইলিয়ট রোডের অল বেঙ্গল উইমেনস ইউনিয়ন হোম থেকে বাংলাদেশি নাগরিকসহ তিনজন মহিলার রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অপহৃতদের মধ্যে রয়েছে ঢাকার এক ৩১ বছর বয়সি নারী, বিহারের এক ১৯ বছরের তরুণী এবং এক ৩৯ বছরের মূক ও বধির মহিলা। গত ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে আবাসিকদের তালিকা মেলানোর সময় হোম কর্তৃপক্ষের নজরে আসে এই চাঞ্চল্যকর ঘটনা। এরপরই হোম কর্তৃপক্ষের পক্ষ থেকে পার্ক স্ট্রিট থানায় একটি লিখিত অপহরণের অভিযোগ দায়ের করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। জানা গেছে, ঘটনাটি ঘটেছিল গত জুন মাসে। ২০ জুন রাতে সিসি ক্যামেরায় দেখা যায়, কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই তিন মহিলাকে হোম থেকে বের করে নিয়ে যাচ্ছে। দীর্ঘ দুই মাস ধরে এই ঘটনাটি লুকিয়ে রাখার পর দেরিতে কেন অভিযোগ জানানো হলো, তা নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। লালবাজার সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত অপহৃতদের কোনো সন্ধান মেলেনি এবং পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *