কেন্দ্রীয় পর্যবেক্ষকের সামনেই হাতাহাতি, জেলা সভাপতির পাঞ্জাবি ছিঁড়ে চরম তাণ্ডব উলুবেড়িয়ায়!

কেন্দ্রীয় পর্যবেক্ষকের সামনেই হাতাহাতি, জেলা সভাপতির পাঞ্জাবি ছিঁড়ে চরম তাণ্ডব উলুবেড়িয়ায়!

কংগ্রেসের ‘সংগঠন সৃজন অভিযান’ কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল উলুবেড়িয়া। রবিবার দুপুরে উলুবেড়িয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের নোনা এলাকায় জেলা কংগ্রেস কার্যালয়ে দলীয় বৈঠক চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়ে কংগ্রেসের দুই গোষ্ঠী। ঘটনার সময় উপস্থিত ছিলেন কেরল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা হাওড়া গ্রামীণ জেলার পর্যবেক্ষক কে পি শ্রীকুমার। তাঁর উপস্থিতিতেই একপক্ষ অপরপক্ষের ওপর চড়াও হয়। জেলা সভাপতি আলম দেইয়ানকে চরম হেনস্তা করার পাশাপাশি তাঁর পাঞ্জাবি ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

গোষ্ঠীকোন্দলের চরম শিখরে পৌঁছে বিরোধী পক্ষ পর্যবেক্ষক শ্রীকুমারের কাছে সভাপতি আলম দেইয়ানের অপসারণ চেয়ে লিখিত আবেদন জমা দেয়। প্রদেশ কংগ্রেস সম্পাদক তাপস কোদালির অভিযোগ, দলের বর্ষীয়ান নেতাদের হেনস্তা ও হুমকি দেওয়ার কারণেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে, জেলা সভাপতি আলম দেইয়ান সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, দলবিরোধী কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই বিশৃঙ্খলা তৈরি করেছে। তবে এই অনভিপ্রেত ঘটনাকে হাল্কাভাবে নিয়ে পর্যবেক্ষক কে পি শ্রীকুমার জানান, রাজনৈতিক দলে এমন ঘটনা ঘটে থাকে; তবে দলীয় সংগঠন শক্তিশালী করতে কর্মীদের আরও শৃঙ্খলাপরায়ণ হওয়া প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *