কোচের আসনে অশ্বিন! নতুন দায়িত্বে সঙ্গী রাহুল দ্রাবিড়

কোচের আসনে অশ্বিন! নতুন দায়িত্বে সঙ্গী রাহুল দ্রাবিড়

আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলকে বিদায় জানানোর পর নতুন ও রোমাঞ্চকর ইনিংস শুরু করতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের দল ডাবলিন গার্ডিয়ান্সের কোচ ও মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের এই তারকা স্পিনার। সবচেয়ে আকর্ষণের বিষয় হলো, এই ফ্র্যাঞ্চাইজি দলের অন্যতম মালিক হলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন সফল কোচ রাহুল দ্রাবিড়। ফলে দীর্ঘদিনের সম্পর্ককে সঙ্গে নিয়ে ফের একবার এই দুই তারকা একসঙ্গে কাজ করতে চলেছেন, যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে দারুণ উৎসাহ তৈরি হয়েছে।

নিজের এই নতুন ভূমিকা প্রসঙ্গে অশ্বিন জানান, রাহুলের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত সুমধুর এবং তাঁর কোচিংয়ে তিনি অতীতে অনেক মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট এবং পরবর্তীতে আইপিএলকে বিদায় জানানো অশ্বিন ১৫ বছরের কেরিয়ারে ১০৬ টেস্টে ৫৩৭ উইকেট শিকার করে অনিল কুম্বলের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন। কিংবদন্তি এই স্পিনারকে কোচের আসনে দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রাহুল দ্রাবিড় ও গোটা ক্রিকেট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *