তারাপীঠের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে বিস্ফোরক অধীর চৌধুরী! কার দিকে তুললেন আঙুল?

তারাপীঠের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে বিস্ফোরক অধীর চৌধুরী! কার দিকে তুললেন আঙুল?

সোমবার সকালে বীরভূমের তারাপীঠের একটি বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের মর্মান্তিক ঘটনায় মেঘালয়ের একই পরিবারের পাঁচ সদস্যসহ মোট আটজনের প্রাণহানির জেরে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিস্ফোরক অভিযোগ করেন যে, বর্তমান জমানায় তারাপীঠের মতো পবিত্র তীর্থস্থানকে একটি বিপজ্জনক ‘জতুগৃহ’ এবং কংক্রিটের জঙ্গলে পরিণত করা হয়েছে। তাঁর মতে, ধর্মীয় স্থানকে ঘিরে চলা অবাধ লুটপাট এবং অনৈতিক কার্যকলাপের জন্যই আজ এই চরম মূল্য চুকাতে হচ্ছে সাধারণ মানুষকে।

অধীর চৌধুরী আরও দাবি করেন যে, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বহুতল এবং সংকীর্ণ গলির বেহাল অবস্থার কারণে সময়মতো ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি দমকলের ইঞ্জিন। দীর্ঘদিন ধরে তারাপীঠের হোটেলগুলিতে চলা নিরাপত্তা ঘাটতি ও প্রশাসনিক উদাসীনতা নিয়ে তাঁরা প্রতিবাদ জানালেও সংশ্লিষ্ট প্রশাসন কোনো কান দেয়নি। তাঁর সাফ কথা, আজকের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁদের অতীতের সমস্ত অভিযোগ একশো শতাংশ সত্যি বলে প্রমাণিত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *