২০১১-র পর ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেট পুনর্যাচাইয়ে স্থগিতাদেশ! হাইকোর্টের রায়ে বড় ধাক্কা রাজ্যকে

২০১১-র পর ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেট পুনর্যাচাইয়ে স্থগিতাদেশ! হাইকোর্টের রায়ে বড় ধাক্কা রাজ্যকে

পশ্চিমবঙ্গে ২০১১ সালের পর থেকে ইস্যু হওয়া সমস্ত এসসি, এসটি এবং ওবিসি জাতিগত শংসাপত্র পুনর্যাচাই সংক্রান্ত রাজ্য সরকারের বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। গত ১৪ মে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে ভুয়ো শংসাপত্র বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যুক্তি দেন যে, একতরফাভাবে এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যের নেই। অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সরকারের প্রশাসনিক ক্ষমতার পক্ষে সওয়াল করলেও দুই পক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বিজ্ঞপ্তির ভিত্তিতে সাধারণ গণ-যাচাই প্রক্রিয়ায় আপাতত স্থগিতাদেশ প্রদান করে।

তবে উচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে যে, আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত সামগ্রিক পুনর্যাচাই বন্ধ থাকলেও নির্দিষ্ট কোনো শংসাপত্রের বিরুদ্ধে অভিযোগ এলে জেলা আধিকারিকরা স্বতন্ত্রভাবে তদন্ত চালিয়ে যেতে পারবেন। শিক্ষা, চাকরি ও সরকারি নানা সুবিধার সাথে সরাসরি যুক্ত থাকায় এই কাস্ট সার্টিফিকেট বাতিলের নির্দেশ ঘিরে শুরু থেকেই তীব্র চঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। বিজ্ঞপ্তির আইনি বৈধতা নিয়ে ওঠা প্রশ্নে আদালতের এই অন্তর্বর্তী নির্দেশে রাজ্য সরকার বড়সড় আইনি ধাক্কা খেল। এখন সকলের নজর মামলার পরবর্তী শুনানি ও আদালতের চূড়ান্ত রায়ের দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *