অণ্ডকোষ বিক্রির ভুয়া রিল দেখে মধ্যপ্রদেশে রোমহর্ষক খুন, গ্রেপ্তার ৫!

অণ্ডকোষ বিক্রির ভুয়া রিল দেখে মধ্যপ্রদেশে রোমহর্ষক খুন, গ্রেপ্তার ৫!

সামাজিক মাধ্যমের একটি ভুয়ো ভিডিওর লোভে পড়ে মধ্যপ্রদেশের ভোপালে ঘটল এক রোমহর্ষক হত্যাকাণ্ড। দুবাইয়ে মানব অণ্ডকোষের কোটি টাকার বাজার রয়েছে—এমন বিভ্রান্তিকর তথ্যে প্রলুব্ধ হয়ে কুড়ি বছরের এক কলেজছাত্র ও তার সহযোগীরা ষোলো বছরের এক কিশোরকে নির্মমভাবে খুন করে। গত ৬ আগস্ট প্রলোভন দেখিয়ে ওই হকার কিশোরকে নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যা করা হয় এবং পরে গুজব অনুযায়ী তার দেহ থেকে নির্দিষ্ট অঙ্গ কেটে নেওয়া হয়। কিন্তু বাস্তবে এমন কোনো চাহিদা বা বাজারের অস্তিত্ব না থাকায় কাটা অংশটি লেকের জলে ফেলে দিতে বাধ্য হয় অপরাধীরা।

১০ আগস্ট কিশোরের পচাগলা দেহ উদ্ধারের পর তদন্তে নেমে মূল অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। চিকিৎসা বিজ্ঞান ও আইন বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়েছেন, এই দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং মানব অঙ্গের বেচাকেনা কঠোর শাস্তিযোগ্য অপরাধ। সাইবার বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়ায় ভিউ পাওয়ার অন্ধ দৌড়ে তৈরি এই ধরনের ভুয়া খবর কীভাবে বাস্তব জীবনে ভয়াবহ অপরাধ ডেকে আনতে পারে, ভোপালের এই ঘটনা তারই এক করুণ প্রমাণ। অপ্রমাণিত তথ্যে বিশ্বাস না করার জন্য কঠোর সতর্কতা জারি করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *