হলিউডের উইল স্মিথ এবার দক্ষিণী ছবিতে! সঙ্গে থাকছেন শাহরুখ খানও?

হলিউডের উইল স্মিথ এবার দক্ষিণী ছবিতে! সঙ্গে থাকছেন শাহরুখ খানও?

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোন জুটির মেগা প্রজেক্ট ‘রাকা’ ছবিটিকে ঘিরে উন্মাদনার শেষ নেই। পরিচালক অ্যাটলির এই সায়েন্স ফিকশন ছবিতে এক অবিশ্বাস্য চমক নিয়ে হাজির হচ্ছেন অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথ। দীর্ঘ এক বছরের আলোচনার পর ছবির মূল খলনায়কের চরিত্রের জন্য তাঁর সঙ্গে চূড়ান্ত কথাবার্তা এগোচ্ছে। শোনা যাচ্ছে, আসন্ন আন্তর্জাতিক শিডিউলে টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হবেন হলিউডের এই জনপ্রিয় অভিনেতা। ইতিমধ্যে তাঁর কস্টিউমের কাজও সম্পন্ন হয়েছে।

শুধু উইল স্মিথ নন, এই বিশাল বাজেটের ছবিতে কিং খান শাহরুখ খানের উপস্থিতি নিয়েও জল্পনা তুঙ্গে। সব জল্পনার অবসান ঘটিয়ে তিনিও নাকি এই হাই-প্রোফাইল ছবির অংশ হতে চলেছেন এবং খুব শীঘ্রই আন্তর্জাতিক শিডিউলে ক্যামেরার সামনে দাঁড়াবেন। সান পিকচার্স-এর ব্যানারে প্রায় ৭০০ কোটি টাকারও বেশি বাজেটে নির্মিত এই মেগা সাই-ফাই ছবিতে আল্লু-দীপিকা ছাড়াও রশ্মিকা মন্দনা ও জাহ্নবী কাপুরের মতো তারকারা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *