২৩৪ বিধায়কের ভাগ্যে অবিশ্বাস্য উপহার, মুখ্যমন্ত্রী বিজয়ের নয়া ঘোষণায় শোরগোল

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় রাজ্যের ২৩৪ জন বিধায়কের জন্য এক বিরাট উপহারের কথা ঘোষণা করেছেন। এবার থেকে সমস্ত বিধায়ক নিজ নিজ এলাকায় যাতায়াতের জন্য সরকারি গাড়ি পাবেন, যাতে কাজের গতি আরও বাড়ে এবং বিধায়করা দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারেন। বিশেষ করে প্রথমবার নির্বাচিত এবং গাড়ি না থাকা বিধায়কদের সুবিধার কথা মাথায় রেখেই সরকারের এই সিদ্ধান্ত।
এই নতুন ব্যবস্থার অধীনে বিধায়করা প্রতি মাসে ৭৫ হাজার টাকা ভাতা পাবেন, যা দিয়ে তাঁরা গাড়ি, গাড়ির রক্ষণাবেক্ষণ এবং জ্বালানি খরচ বহন করতে পারবেন। পাশাপাশি, যদি কোনও বিধায়ক ব্যক্তিগত সেক্রেটারি বা আপ্তসহায়ক রাখতে চান, তবে তার জন্যও সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ২৫ হাজার টাকা দেওয়া হবে। এলাকায় যাতায়াত সহজ করতে বিজয়ের সরকারের এই চমকপ্রদ পদক্ষেপ রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।