অন্নপূর্ণা যোজনার আবেদনে আন্ডার প্রসেস দেখাচ্ছে, জেনে নিন বড় আপডেট

অন্নপূর্ণা যোজনার আবেদনে আন্ডার প্রসেস দেখাচ্ছে, জেনে নিন বড় আপডেট

দীর্ঘ অপেক্ষার পর অন্নপূর্ণা যোজনার অনলাইন পোর্টাল চালু হতেই আবেদনকারীরা ঘরে বসেই তাঁদের স্ট্যাটাস যাচাই করার সুযোগ পাচ্ছেন। তবে পোর্টালের স্ট্যাটাসে ‘আন্ডার প্রসেস’ বা ‘আন্ডার এনকোয়ারি’ লেখা দেখে অনেকেই আবেদন বাতিল হয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়ছেন। প্রশাসনিক সূত্রের খবর, এই ধরনের শব্দ লেখা থাকার অর্থ আবেদনপত্রটি মোটেই বাতিল হয়নি। সাধারণ মানুষ সামাজিক রেজিস্ট্রি সংক্রান্ত পোর্টাল socialregistry.wb.gov.in-এ গিয়ে নিবন্ধিত মোবাইল নম্বর ও ওটিপির মাধ্যমে সহজেই আবেদনপত্রের বর্তমান অবস্থা পরীক্ষা করে নিতে পারছেন। পোর্টালে নামের পাশে ‘অ্যাপ্রুভড’, ‘আন্ডার এনকোয়ারি’, ‘আন্ডার প্রসেস’ কিংবা ‘রিজেক্টেড’ লেখার মাধ্যমে স্পষ্ট অবস্থান জানিয়ে দেওয়া হচ্ছে।

পোর্টালের স্ট্যাটাসে ‘আন্ডার প্রসেস’ লেখা থাকলে বুঝতে হবে আবেদনপত্রটি সফলভাবে জমা হয়েছে এবং প্রাথমিক যাচাইকরণের কাজ চলছে। অন্যদিকে ‘আন্ডার এনকোয়ারি’ থাকার অর্থ হলো আবেদনকারীর জমা দেওয়া নথিপত্র এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দ্বিতীয়বার যাচাই করছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। এই সময় নিরপেক্ষ তথ্য অনুসন্ধানের জন্য আধিকারিকরা আবেদনকারীর বাড়িতে সরাসরি সরেজমিনে পরিদর্শন করতে পারেন অথবা ফোনে যোগাযোগ করতে পারেন। এই স্তরটি সফলভাবে অতিক্রম করলেই মিলবে চূড়ান্ত প্রশাসনিক অনুমোদন এবং সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাবে মাসিক ৩ হাজার টাকার সরকারি সাহায্য। আবেদনপত্র রিজেক্ট হলে পোর্টালে তথ্য সংশোধন করে পুনরায় আবেদনের সুযোগও রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *