যাদবপুরে মুখোমুখি বাম-অধিকার পরিষদ, বড় সংঘাতের আশঙ্কায় দফায় দফায় মোতায়েন পুলিশ!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জিবি মিটিংকে কেন্দ্র করে বুধবার রাতে বাম ছাত্র সংগঠন এবং এবিভিপির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ক্যাম্পাসে হামলা, অরবিন্দ ভবনে অগ্নিসংযোগ এবং সংঘর্ষে উভয়পক্ষের একাধিক পড়ুয়া জখম হন। ঘটনার জেরে ইতিমধে ১২ জন নয়, সংঘর্ষের জন্য ১১ জনের বিরুদ্ধে পুলিশি এফআইআর দায়ের করা হয়েছে। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ক্যাম্পাসে এই ধরনের অশান্তিকে অনভিপ্রেত বলে ক্ষোভ প্রকাশ করেছেন এবং সরকারের তরফেও এই সংঘাত কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এই সংঘর্ষের জের টেনে বৃহস্পতিবার পরিস্থিতি চরম উত্তপ্ত রূপ নেয়। এসএফআই ৮বি বাসস্ট্যান্ডে এবং এবিভিপি গোলপার্কে পৃথক জমায়েত ও বিশ্ববিদ্যালয়ের দিকে অভিযানের ডাক দেয়। এবিভিপি নেতাতৃত্ব ‘গণতান্ত্রিক সার্জিক্যাল স্ট্রাইক’-এর হুঙ্কার দিলে, অন্যদিকে এসএফআই পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেয় যে বিশ্ববিদ্যালয়ে আর কারও মাতব্বরি বরদাস্ত করা হবে না। দুই শিবিরের মারমুখী অবস্থানের কারণে যেকোনো বড়সড় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সমগ্র যাদবপুর, ৮বি এবং গোলপার্ক এলাকা ব্যারিকেড ও বিপুল পুলিশ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।