বিনা চুমুতেই বক্স অফিসে আগুন! ২৩ বছরের কেরিয়ারে ১০০ কোটির রেকর্ড গড়লেন ইমরান

বলিউডের ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমি এবার তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় চমক দেখালেন। পর্দায় চেনা রোমান্স বা চুম্বন দৃশ্য ছাড়াই ‘আওয়ারাপন ২’ দিয়ে বক্স অফিসে দুর্দান্ত ঝড় তুলেছেন তিনি। ২০০৭ সালের জনপ্রিয় গ্যাংস্টার গাথার এই সিক্যুয়েলটি মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যেই দেশীয় বাজারে ১০০ কোটি টাকার ঘর পার করে ফেলে। শুধু দেশেই নয়, বিশ্বব্যাপী আয় ১৫০ কোটি ছাড়িয়ে যাওয়ার মাধ্যমে ২৩ বছরের ফিল্মি ক্যারিয়ারে প্রথমবার একক দাপটে এমন ইতিহাস গড়লেন ইমরান। দীর্ঘ ক্যারিয়ারে উত্থান-পতনের পর এই ঝোড়ো প্রত্যাবর্তন যেন এক রূপকথার মতো, যা সিনেপ্রেমীদের অবাক করে দিয়েছে।
ইমরানের এই অভাবনীয় সাফল্যের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে সানি দেওলের নতুন সিনেমা ‘বায়োটারা ১৯৪৭’। বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শের দেওয়া তথ্য অনুয়াযী, মুক্তির প্রথম দিনেই ২৩.৪০ কোটি টাকা সংগ্রহের পর সাপ্তাহিক ছুটির দিনে ছবিটির আয় লাফিয়ে বাড়ে। দেশে মোট ১১১.৬৩ কোটি টাকার ব্যবসাই বলে দেয় দর্শকের উন্মাদনা কতটা তীব্র। এর আগে সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’-এ বড় অঙ্কের ব্যবসা পেলেও, এটিই তাঁর প্রথম একক হিট যা রেকর্ড সৃষ্টি করেছে। স্বামীর এই ধৈর্য, নিষ্ঠা এবং দীর্ঘ ২৩ বছরের অধ্যাবসায়ের চূড়ান্ত সাফল্যে আবেগঘন বার্তা দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঘরণী পরভিনও।