সম্পর্ক থেকে সরতেই ব্ল্যাকমেল-মারধর! শান্তিপুরে একাদশ শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, উদ্ধার ডায়েরি

সম্পর্ক থেকে সরতেই ব্ল্যাকমেল-মারধর! শান্তিপুরে একাদশ শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, উদ্ধার ডায়েরি

শান্তিপুর: সম্পর্ক থেকে বেরিয়ে আসার ইচ্ছাপ্রকাশ করতেই শুরু হয় প্রেমিক-র ব্ল্যাকমেল ও মারধর। প্রেমিক-র ধারাবাহিক মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে চরম পথ বেছে নিল একাদশ শ্রেণির এক নাবালিকা ছাত্রী। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের ঘোরালিয়া কুণ্ডুপাড়া এলাকায়। ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বুধবার সন্ধ্যায় নিজের ঘরে একা বসে ফোনে কথা বলছিল ওই ছাত্রী। রাতে পরিবারের লোকজন ডাকতে গিয়ে সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙলে তার ঝুলন্ত দেহ দেখতে পান। মৃতার দাদা রোহিত সাহার অভিযোগ, এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর বোনের। কিন্তু সম্প্রতি সে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে চাইলে অভিযুক্ত যুবক তাকে ব্ল্যাকমেল করতে থাকে এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।

ঘটনার পর মৃত ছাত্রীর ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে, যেখানে তাদের সম্পর্কের একাধিক তথ্য ও যোগাযোগের বিবরণ লেখা আছে। ডায়েরিটি পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়েছে পরিবার। মৃতদেহ ময়নাতদন্তে পাঠাবার পাশাপাশি পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *