মোবাইলেই সারুন আয়ুষ্মান কার্ডের e-KYC: ৫ লক্ষ টাকার সুফল পাবেন এখন খুব সহজেই!

মোবাইলেই সারুন আয়ুষ্মান কার্ডের e-KYC: ৫ লক্ষ টাকার সুফল পাবেন এখন খুব সহজেই!

আয়ুষ্মান ভারত (PM-JAY) প্রকল্পের সুবিধাভোগী তালিকায় নাম থাকা সত্ত্বেও যদি আপনার e-KYC প্রক্রিয়া এখনও আসাম্পূর্ণ থেকে থাকে, তবে আর চিন্তার কিছু নেই। এখন আর বারবার কোনো CSC কেন্দ্র বা হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে না। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের (NHA) ‘Ayushman App’-এর সাহায্যে এবার নিজের মোবাইল ফোন থেকেই খুব সহজে বাড়িতে বসে এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।

মোবাইলে e-KYC করার সহজ পদ্ধতি:

  • অ্যাপ ডাউনলোড ও লগইন: প্রথমে মোবাইলে অফিসিয়াল ‘Ayushman App’ ডাউনলোড করে ‘Beneficiary’ অপশনটি নির্বাচন করুন। এরপর আপনার মোবাইল নম্বর দিয়ে OTP-র মাধ্যমে লগইন করুন।
  • তথ্য প্রদান: নিজের রাজ্য, PM-JAY স্কিম এবং জেলা বেছে নিন। আধার নম্বর, রেশন কার্ড নম্বর অথবা ফ্যামিলি আইডি (Family ID) ব্যবহার করে নিজের নাম সার্চ করুন।
  • e-KYC অপশন নির্বাচন: পরিবারের যে সদস্যের e-KYC বাকি রয়েছে, তাঁর নামটি বেছে নিয়ে ‘e-KYC / Redo e-KYC’ অপশনে ক্লিক করুন।
  • পরিচয় যাচাই: আধার নম্বর ভিত্তিক OTP অথবা ‘Face Authentication’-এর মাধ্যমে নিজের পরিচয় যাচাই করুন। এরপর লাইভ ছবি ও প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনটি সাবমিট করুন।

আয়ুষ্মান কার্ড কীভাবে ডাউনলোড করবেন?

e-KYC জমা দেওয়ার পর সরকারি তথ্য যাচাই করা হবে। আবেদন অনুমোদিত (Approved) হলে সংশ্লিষ্ট সদস্যের নামের পাশে থাকা ‘Download Card’ অপশনে ক্লিক করে ডিজিটাল আয়ুষ্মান কার্ডটি সহজেই PDF আকারে মোবাইলে সেভ করে নিতে পারবেন।

কেন e-KYC করা জরুরি?

আয়ুষ্মান ভারতের আওতায় বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য সুবিধাভোগীর সঠিক পরিচয় যাচাই করা বাধ্যতামূলক। তাই ভবিষ্যতে যে কোনো ধরনের আইনি বা তথ্য সংক্রান্ত জটিলতা এড়াতে এবং নিরবচ্ছিন্ন পরিষেবা পেতে দ্রুত e-KYC সম্পন্ন করে নেওয়া অত্যন্ত প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *