ভুল করেও দুটো প্যান কার্ড রেখেছেন? হতে পারে জেল ও জরিমানা!
August 21, 20263:33 pm

ভারতে যেকোনো আর্থিক লেনদেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, সম্পত্তি কেনাবেচা কিংবা আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে ১০ সংখ্যার প্যান (PAN) কার্ড একটি অত্যন্ত জরুরি নথি। তবে অজ্ঞতাবশত বা ভুল নিয়মে একাধিক প্যান কার্ড তৈরি করে রাখলে আপনি পড়তে পারেন বড়সড় আইনি জটিলতায়।
আইনি শাস্তি ও জরিমানা: একজন ভারতীয় নাগরিকের কেবল একটিই প্যান কার্ড রাখার অধিকার রয়েছে। আয়কর আইনের ২৭৮বি ধারা অনুযায়ী, একাধিক প্যান কার্ড রাখা সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। ধরা পড়লে আয়কর বিভাগ ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে এবং অপরাধের গুরুত্ব অনুযায়ী জেল পর্যন্ত হতে পারে।
প্যান কার্ড হারিয়ে গেলে সঠিক পদক্ষেপ: প্যান কার্ড হারিয়ে বা নষ্ট হয়ে গেলে অনেকেই ভুলবশত নতুন প্যান কার্ডের আবেদন করেন, যা একেবারেই উচিত নয়। এমন পরিস্থিতিতে করণীয়:
- থানায় ডায়েরি করা: প্যান কার্ড হারিয়ে গেলে দ্রুত নিকটস্থ থানায় একটি জিডি (GD) বা এফআইআর করুন।
- ডুপ্লিকেট কার্ডের আবেদন: NSDL বা UTIITSL পোর্টালে গিয়ে পুরনো প্যান নম্বর ব্যবহার করেই ‘ডুপ্লিকেট’ প্যান কার্ডের আবেদন করুন। একই নম্বরে নতুন কার্ড পেয়ে যাবেন, ফলে আইনি ঝামেলাও এড়ানো সম্ভব হবে।