শিক্ষকদের বকেয়া ডিএ কবে? অবস্থান স্পষ্ট করতে রাজ্যকে তলব হাই কোর্টের

শিক্ষকদের বকেয়া ডিএ কবে? অবস্থান স্পষ্ট করতে রাজ্যকে তলব হাই কোর্টের

পশ্চিমবঙ্গের সরকার পোষিত স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীরা বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) কবে পাবেন, তা নিয়ে রাজ্য সরকারের কাছ থেকে স্পষ্ট অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ লিখিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন (ABTA)-র অভিযোগ, সরকারি কর্মচারীরা তাঁদের পাওনা ডিএ পেয়ে গেলেও সরকার পোষিত স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা এখনও তা থেকে বঞ্চিত। এই আসামতার কারণেই বিষয়টি আদালতের নজরে আনা হয়েছে এবং উচ্চ আদালত রাজ্যকে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *