চিকেন্স নেক সুরক্ষিত করতে কেন্দ্র তৈরি করেছে শক্তিশালী ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড, অমিত শাহের বড় বার্তা

চিকেন্স নেক সুরক্ষিত করতে কেন্দ্র তৈরি করেছে শক্তিশালী ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড, অমিত শাহের বড় বার্তা

তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে সশস্ত্র সীমা বলের (এসএসবি) একটি সভায় দেশের অত্যন্ত সংবেদনশীল অঞ্চল শিলিগুড়ি করিডর বা ‘চিকেন্স নেক’-এর নিরাপত্তা নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেপাল, ভুটান ও বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এবং উত্তর-পূর্বের আটটি রাজ্যকে যুক্ত করা এই করিডরকে সম্পূর্ণ সুরক্ষিত করতে ‘ত্রিকোণীয় সুরক্ষা গ্রিড’ তৈরি করা হয়েছে বলে তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, চোপড়া, কিষাণগঞ্জ ও ধুবড়ি—এই তিনটি প্রধান ঘাঁটি থেকে পুরো শিলিগুড়ি করিডর জুড়ে নিরাপত্তার উপস্থিতি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে, যা বিশেষজ্ঞ মতে এই অঞ্চলের সার্বিক নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে।

ভাষণে স্থানীয় মানুষের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি প্রশাসনিক অসহযোগিতা নিয়ে সরব হন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্তে কাঁটাতার নির্মাণ ও এজেন্সির সুরক্ষাকাজের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরে রাজ্য সরকারের গড়িমসির অভিযোগ তোলেন তিনি। জমি জট মেটাতে পদক্ষেপ নেওয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে শাহ জানান, নতুন সরকার আসার পর ১১২৯ একর জমি দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিনের আটকে থাকা সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ দ্রুত গতি পাবে এবং অনুপ্রবেশ প্রতিরোধ করা সহজ হবে। এ ছাড়া ২০২৬-২৭ বাজেটে ঘোষিত দিল্লি-শিলিগুড়ি রেল করিডরও এই সীমান্ত অঞ্চলের সার্বিক নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *