দিল্লিতে সোয়াইন ফ্লুর সুনামি: ১ বছরে সংক্রমণ বাড়ল ৮ গুণ, জরুরি বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা

দিল্লিতে সোয়াইন ফ্লুর সুনামি: ১ বছরে সংক্রমণ বাড়ল ৮ গুণ, জরুরি বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা

বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ার সুযোগে রাজধানী দিল্লিতে মারাত্মক থাবা বসিয়েছে সোয়াইন ফ্লু বা H1N1 ইনফ্লুয়েঞ্জা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে চলতি মরসুমে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৭ত জনে—যা গত বছরের (২২৯ জন) তুলনায় প্রায় ৮ গুণ বেশি!

পরিস্থিতির ভয়াবহতা বিচারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ডক্টর পঙ্কজ কুমার সিং এবং শীর্ষ আধিকারিকদের নিয়ে এক জরুরি পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে ‘ইনফ্লুয়েঞ্জা-লাইক ইলনেস’ (ILI) এবং ‘সিভিয়ার একিউট রেসপিরেটরি ইনফেকশন’ (SARI)-এর ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র ও দিল্লি পুরনিগম যৌথভাবে হাসপাতালগুলির শয্যা, আইসিইউ এবং অক্সিজেনের যোগান নিশ্চিত করছে।

সোয়াইন ফ্লুর প্রধান লক্ষণ ও সতর্কতা: H1N1 হলো শ্বাসতন্ত্রের এক সংক্রামক ভাইরাস। বয়স্ক, শিশু, গর্ভবতী নারী এবং ডায়াবেটিস বা প্রেশারের রোগীদের ক্ষেত্রে এটি দ্রুত ফুসফুসের জটিলতায় রূপ নিতে পারে।

সংক্রমণ এড়াতে কেন্দ্রের স্বাস্থ্য নির্দেশিকা:

  • হাত ও শ্বাসনালীর পরিচ্ছন্নতা: নিয়মিত সাবান/স্যানিটাইজার ব্যবহার করা এবং হাঁচি-কাশির সময় মুখ ঢাকা।
  • আইসোলেশন: উপসর্গ দেখা দিলে লোকালয় এড়িয়ে বাড়িতে একা থাকা।
  • ওষুধে কড়াকড়ি: চিকিৎসকের পরামর্শ ছাড়া মনমতো অ্যান্টিবায়োটিক খাওয়া পুরোপুরি নিষেধ।
  • ভ্যাকসিন: ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে বার্ষিক ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক নেওয়া অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *