আকাশ ছোঁয়া পেশায় মারণ রোগের থাবা! পাইলট ও কেবিন ক্রুদের ক্যানসার ঝুঁকি নিয়ে চাঞ্চল্যকর তথ্য

আকাশ ছোঁয়া পেশায় মারণ রোগের থাবা! পাইলট ও কেবিন ক্রুদের ক্যানসার ঝুঁকি নিয়ে চাঞ্চল্যকর তথ্য

খ্যাতনামা চিকিৎসা গবেষণা পত্রিকা ‘JAMA Internal Medicine’-এ প্রকাশিত এক নতুন সমীক্ষায় বিমানকর্মীদের স্বাস্থ্য নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রায় ৩০ হাজার ফুট উঁচুতে বছরের পর বছর দায়িত্ব পালন করা পাইলট ও কেবিন ক্রু-দের মধ্যে ক্যানসারে মৃত্যুর ঝুঁকি সাধারণ কর্মীদের তুলনায় লক্ষণীয়ভাবে বেশি। গবেষকদের মতে, মহাজাগতিক বা কসমিক রেডিয়েশন এবং দীর্ঘমেয়াদি নাইট শিফটের কারণে শরীরের স্বাভাবিক বায়োলজিক্যাল ক্লক বা সার্কেডিয়ান রিদমের মারাত্মক ব্যাঘাতই এর প্রধান কারণ। লিউকেমিয়া, ত্বকের ক্যানসার কিংবা ব্রেস্ট ক্যানসারের মতো মারাত্মক রোগের ঝুঁকি আকাশপথের এই কর্মীদের তাড়া করে ফিরছে।

তবে এই উদ্বেগের মধ্যেও সাধারণ বিমানযাত্রীদের জন্য স্বস্তির খবর দিয়েছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকদের মতে, মাঝেমধ্যে বা বছরে কয়েকবার বিমানে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের শরীরে জমা হওয়া তেজস্ক্রিয়তার পরিমাণ অত্যন্ত নগণ্য হওয়ায় ভয়ের কোনো কারণ নেই। এই ঝুঁকি মূলত দীর্ঘ সময় ধরে আকাশপথে কাজ করা ক্রু ও পাইলটদের জন্যই প্রযোজ্য। তা সত্ত্বেও বিমান সংস্থাগুলোকে রুট প্ল্যানিং এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ক্যানসার স্ক্রিনিংয়ের মাধ্যমে কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *