গোড়ালি সমান জলে বিপর্যয়, রাতে বাথরুমে যাওয়ার পথে জীবন গেল হাওড়ার বৃদ্ধের
August 22, 20265:34 am

হাওড়ার দাশনগরের কাশীপুর এলাকায় ঘরের জমে থাকা জলে পড়ে গিয়ে প্রবীর দেওয়াসী (৭০) নামে এক অসুস্থ বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ২টো নাগাদ বাথরুমে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
অবিরাম বৃষ্টির জেরে ওই এলাকায় দীর্ঘ দিন ধরে জল জমে রয়েছে। বৃষ্টির তেজ কমলেও প্রবীরবাবুর ঘরের ভেতর তখনও গোড়ালি সমান জল জমেছিল। অসুস্থ থাকায় রাতে হাঁটার সময় তিনি সেই জমা জলেই পা পিছলে পড়ে যান এবং দীর্ঘক্ষণ জলে পড়ে থাকার ফলে মারা যান। শুক্রবার সকালে খবর পেয়ে দাসনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এটি দুর্ঘটনাজনিত পা পিছলে পড়ে যাওয়া, নাকি শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু—তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।