আবহাওয়ায় বড় বদল! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় হাঁসফাঁস অবস্থা অব্যাহত। সাপ্তাহিক ছুটির দিনেও অস্বস্তিকর এই আবহাওয়া থেকে স্থায়ী রেহাই মিলছে না। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বিকেলের পর থেকেই আবহাওয়ায় সাময়িক পরিবর্তন আসতে পারে।
কলকাতার আবহাওয়া শনিবার বিকেলের দিকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় নামতে পারে ঝেঁপে বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি পুরোপুরি কাটবে না।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া ও বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ঝোড়ো হাওয়া বইলেও আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বৃষ্টি থামলেই ফের ভ্যাপসা গরম ফিরবে।
উত্তরবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের ছবিটা একদম আলাদা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এ ছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি বজায় থাকবে।