রাতে ‘ভালো আছি’ জানানো স্ট্যাটাস রূপ নিল চিরকুটে, সকালে মামাশ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার নাবালিকা বধূর

রাতে ‘ভালো আছি’ জানানো স্ট্যাটাস রূপ নিল চিরকুটে, সকালে মামাশ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার নাবালিকা বধূর

পরিবারের অনিচ্ছা সত্ত্বেও প্রেমের টানে মাত্র কয়েক মাস আগে ঘর বেঁধেছিলেন গলসির পোতনা গ্রামের বাসিন্দা প্রিয়া বাউরি। জাগুলিপাড়ার বাসিন্দা শুভ বাউরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর সম্প্রতি তিনি মামাশ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু এক সপ্তাহের মধ্যেই বৃহস্পতিবার সকালে তার রহস্যজনক ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে আত্মীয়দের কাছে ভালো থাকার বার্তা দিয়েছিলেন এই নাবালিকা। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় বিষাদময় স্ট্যাটাস পোস্ট করার পরই নেমে আসে চরম পরিণতি।

মৃতের পরিবারের অভিযোগ, স্বামী ও শাশুড়ির মানসিক ও শারীরিক নির্যাতনের কারণেই প্রিয়ার এই মর্মান্তিক পরিণতি ঘটেছে। বাপের বাড়ির লোকজনের দাবি, ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির সদস্যদের বক্তব্যে একাধিক অসংগতি ধরা পড়েছে। খবর পেয়ে পুলিশ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের ব্যবস্থা করে এবং নিহতের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে স্বামী শুভ বাউরিকে গ্রেপ্তার করেছে। ময়নাতদন্তের পর দেহ বাপের বাড়িতে এনে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *