মোবাইল কেনার বায়নায় পাহাড়ে তরুণ, সন্তান ও স্বামীকে বাঁচাতে গিয়ে খাদে ঝাঁপ মা, ৩ জনের মর্মান্তিক মৃত্যু

মোবাইল কেনার বায়নায় পাহাড়ে তরুণ, সন্তান ও স্বামীকে বাঁচাতে গিয়ে খাদে ঝাঁপ মা, ৩ জনের মর্মান্তিক মৃত্যু

একটি নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার দাবিকে কেন্দ্র করে ঘটে গেল এক চরম ট্র্যাজেডি, যা সেকেন্ডের মধ্যে নিশ্চিহ্ন করে দিল একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারকে। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগরের তিসগাঁও এলাকায় ১৯ বছরের তরুণ কুণাল চাঁদগুড়ে ফোন কেনার জন্য বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে স্থানীয় পাহাড়ে উঠে আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন। খবর পেয়ে মা-বাবা, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা সেখানে হাজির হন। প্রায় তিন ঘণ্টা ধরে মোড়ল ও স্থানীয়রা তাঁকে আইফোন কিনে দেওয়ার আশ্বাস ও নানাভাবে বোঝানোর চেষ্টা করলেও তিনি পাহাড়ের খাদের দিকে সরে যেতে থাকেন।

দুপুরের দিকে পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠলে কুণালকে নিরাপদে ফিরিয়ে আনতে কাছে এগিয়ে যান বাবা মুরলীধর। কিন্তু হঠাৎ কুণাল নিচে পড়ে যাওয়ার সময় তাঁকে ধরে ফেলার চেষ্টায় ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি, যার ফলে দুজনেই পাহাড় থেকে খাদে তলিয়ে যান। চোখের সামনে স্বামী ও সন্তানকে পড়ে যেতে দেখে তীব্র মানসিক আঘাতে মা সঙ্গীতাও পাহাড় থেকে খাদে লাফ দেন। ঘটনাস্থলেই তিনজনের মর্মান্তিক মৃত্যু ঘটে। এই অপ্রত্যাশিত ও হৃদয়বিদারক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ভাইরাল হয়েছে এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *