সমাজমাধ্যমে নগ্নতার রমরমা! নিজের নীলছবি বানিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার, শেষরক্ষা হল না সুমাইয়ার

বড়সড় নীলছবি তৈরির চক্রের পর্দাফাঁস করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সমাজমাধ্যমকে ব্যবহার করে নিজর তৈরি নীলছবি বিক্রির অভিযোগে সুমাইয়া সাঈদ নামে এক যুবতী এবং তাঁর সহযোগী খাজা সাকলাইন ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রైম ইনভেস্টিগেশন টিম রাজধানী ঢাকার ভাটারা ও বাড্ডা লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের পাকড়াও করে। কনটেন্ট তৈরি থেকে শুরু করে মোটা অঙ্কের বিনিময়ে তা সরবরাহ করার এই বড়সড় কেলেঙ্কারির সঙ্গে ধৃতরা সরাসরি যুক্ত বলে দাবি তদন্তকারীদের।
গোয়েন্দারা জানান, ঢাকায় বসে একটি চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ কারবার চালাচ্ছিল। ইনস্টাগ্রাম ও টেলিগ্রামের মতো বিভিন্ন সমাজমাধ্যমে ছবি ও ভিডিও আপলোড করে বিজ্ঞাপন দিয়ে ধৃতরা মোটা অঙ্কের টাকায় নীলছবি বিক্রি করতেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চরম সতর্কতা অবলম্বন করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদান-প্রদান করা হতো। অভিযਾেনর সময় ধৃতদের কাছ থেকে একাধিক স্মার্টফোন ও আইফোন উদ্ধার করা হয়েছে। বর্তমানে এই চক্রের নেপথ্যে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।