ক্ষমতা বদলেই বড় ধাক্কা, পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের!

ক্ষমতা বদলেই বড় ধাক্কা, পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের!

অর্থনৈতিক ক্ষমতা ছাঁটতেই নদিয়ার কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতে দেখা গেল বড়সড় রাজনৈতিক উলটপুরাণ। দুর্নীতির অভিযোগে প্রধান মদন ঘোষ ও উপপ্রধান চম্পা বিশ্বাস পদত্যাগ করায় পঞ্চায়েতে নতুন বোর্ড গঠনের পথ প্রশস্ত হয়। তবে নতুন বোর্ড গঠন প্রক্রিয়ায় তৃণমূলের কোনো প্রতিনিধি হাজির না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতের দখল নেয় বিজেপি। নবগঠিত বোর্ডে প্রধান নির্বাচিত হয়েছেন পরিতোষ বিশ্বাস এবং উপপ্রধানের দায়িত্ব পেয়েছেন কবিতা বিশ্বাস।

সম্প্রতি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের নতুন সিদ্ধান্তে প্রধানদের অর্থ সংক্রান্ত প্রশাসনিক দায়িত্ব রাজ্য সরকারের আধিকারিক বা সেক্রেটারিদের হাতে সোপর্দ করা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, আর্থিক কাটছাঁটের কারণে কোনো অনিয়ম করার সুযোগ না থাকায় তড়িঘড়ি পদত্যাগ করেছেন বিদায়ী প্রধান ও উপপ্রধান। ক্ষমতার হস্তান্তর সম্পন্ন হওয়ার পর এলাকার উন্নয়ন এবং জনগণের সেবায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নতুন বিজেপি প্রধান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *