৩০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ত্রিশঙ্কু? সিবিএসই-র ত্রিভাষা নীতিতে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ!

৩০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ত্রিশঙ্কু? সিবিএসই-র ত্রিভাষা নীতিতে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ!

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে চালু হতে চলা সিবিএসই-র নতুন ত্রিভাষা নীতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনের বেঞ্চ কেন্দ্র, এনসিইআরটি ও সিবিএসই-কে নীতিটি পুনর্বিবেচনা করে একটি স্পষ্ট রোডম্যাপ তৈরির নির্দেশ দিয়েছে।

শুনানিকালে ইংরেজিকে ‘নন-নেটিভ’ বা অ-স্থানীয় ভাষা হিসেবে চিহ্নিত করার বিরোধিতা করেন বিচারপতি বাগচী। তিনি জানান, বহু রাজ্যে ইংরেজি সরকারি ভাষা এবং আদালতেও এর ব্যবহার রয়েছে; তাই ঔপনিবেশিক ভাবধারার ‘নেটিভ’ শব্দের বদলে ‘দেশীয়’ শব্দ ব্যবহারের পরামর্শ দেয় আদালত।

এছাড়া, হঠাৎ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ওপর এই নিয়ম চাপিয়ে না দিয়ে কিছুটা ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। সিবিএসই নির্ধারিত ২৩টি ভাষা শেখানোর মতো পর্যাপ্ত শিক্ষক ও পরিকাঠামো সব স্কুলে আছে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছে আদালত। আবেদনকারীদের মতে, এই সিদ্ধান্তের ফলে প্রায় ৩০ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ প্রভাবিত হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *