দুর্গাপূজোর পরেই বদলাচ্ছে ভাগ্য, ৪ রাশির ওপর ঝরে পড়বে দেবী লক্ষ্মীর অপার কৃপা

আগামী ৩১ অক্টোবর হতে চলেছে নবগ্রহের অন্যতম শক্তিশালী গ্রহ দেবগুরু বৃহস্পতির মহা গোচর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দিনে বৃহস্পতি সূর্যের নিজস্ব রাশি সিংহতে প্রবেশ করবে, যা কয়েকটি নির্দিষ্ট রাশির জাতক-জাতিকাদের জীবনে চরম উন্নতি বয়ে আনবে। এই শুভ গোচরের ফলে সংশ্লিষ্ট রাশির জাতকদের আত্মবিশ্বাস বহুগুণ বৃদ্ধি পাবে, কেরিয়ারে দুর্দান্ত সাফল্য মিলবে এবং নতুন দায়িত্বের সাথে কর্মক্ষেত্রে মান-সম্মান বৃদ্ধি পাবে। সেই সাথে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে এবং দীর্ঘদিনের আটকে থাকা নানা কাজে অভূতপূর্ব গতি সঞ্চার হবে।
বিশেষ করে মেষ, সিংহ, বৃশ্চিক ও ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে। কেরিয়ারে উন্নতির নতুন সুযোগ, পদোন্নতির সুসংবাদ এবং কাঙ্ক্ষিত বস্তু কেনার স্বপ্ন পূরণের জোরালো সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্যবসা ও চাকরিতে নতুন যোগাযোগের মাধ্যমে আর্থিক সংকট দূর হবে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের পথ প্রশস্ত হবে। জ্যোতিষীদের মতে, দেবগুরুর এই বিশেষ কৃপায় এই চার রাশির পরিবারে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে এবং সার্বিক আর্থিক পরিস্থিতি বহুগুণ শক্তিশালী হয়ে উঠবে।