তীব্র পেটের ব্যথায় হাসপাতালে বুদ্ধদেব-পত্নী! কেমন আছেন তিনি?

তীব্র পেটের ব্যথায় হাসপাতালে বুদ্ধদেব-পত্নী! কেমন আছেন তিনি?

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য তীব্র পেটের ব্যথার কারণে কলকাতার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত দু’সপ্তাহ ধরে তাঁর মাঝেমধ্যে এই সমস্যা হচ্ছিল। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

তাঁর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখতে এবং পরবর্তী চিকিৎসার পদক্ষেপ স্থির করতে হাসপাতালের পক্ষ থেকে একটি বহুবিভাগীয় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ চিকিৎসক সৌতিক পাণ্ডার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। বোর্ডে রয়েছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট শাশ্বত চট্টোপাধ্যায় এবং এন্ডোক্রিনোলজিস্ট সেমন্তী চক্রবর্তী। চিকিৎসকেরা তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *