এশিয়ান গেমসের আগে বড় ধাক্কা! নিষিদ্ধ মাদক সেবনে নির্বাসিত তারকা কুস্তিগীর মুকুল দাহিয়া

এশিয়ান গেমসের আগে বড় ধাক্কা! নিষিদ্ধ মাদক সেবনে নির্বাসিত তারকা কুস্তিগীর মুকুল দাহিয়া

জাপানে আসন্ন এশিয়ান গেমসের ঠিক আগে ভারতীয় কুস্তি শিবিরে বড় ধাক্কা লেগেছে। নিষিদ্ধ মাদক মেফেনটারমিন সেবনের অভিযোগে ফ্রিস্টাইল ৮৬ কেজি বিভাগের তারকা কুস্তিগীর মুকুল দাহিয়াকে সাময়িকভাবে নির্বাসিত করেছে ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি। বর্তমানে আর্মেনিয়ার ইয়েরেভানে এশিয়ান গেমসের প্রস্তুতি ক্যাম্পে থাকা মুকুলকে এই নির্বাসনের জেরে অবিলম্বে শিবির ছাড়তে হচ্ছে। চলতি বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী এই কুস্তিগীর আসন্ন গেমসে ভারতের অন্যতম পদকপ্রত্যাশী ছিলেন, তবে তাঁর এই হঠাৎ নির্বাসনে এশিয়ান গেমসে অংশগ্রহণ এখন সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে, ভারতীয় কুস্তি ফেডারেশনকে এই সাময়িক নির্বাসনের বিষয়ে আগে থেকে জানানো হয়নি বলে খবর। জুনের প্রথম সপ্তাহেই এশিয়ান গেমসের চূড়ান্ত দল জমা দেওয়ায় এবং শেষ মুহূর্তে বিকল্প খেলোয়াড় নেওয়ার সুযোগ সীমিত থাকায় ৮৬ কেজি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব নিয়ে গভীর সংকট তৈরি হয়েছে। উল্লেখ্য, এর আগে গ্রেকো-রোমান বিভাগের কুস্তিগীর দীপাংশুও ডোপিংয়ের দায়ে নির্বাসিত হলেও ফেডারেশন সময়মতো বিকল্প পেয়েছিল। কিন্তু মুকুলের ক্ষেত্রে নাডার তালিকায় নাম প্রকাশ পাওয়ার পর বিষয়টি সামনে আসায় পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *