যাদবপুরের ভিতরে-বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই, ছাত্র সংঘর্ষের পর কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

যাদবপুরের ভিতরে-বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই, ছাত্র সংঘর্ষের পর কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘর্ষ ও উত্তেজনার আবহে এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ভবানীপুরের একটি অনুষ্ঠান থেকে তিনি স্পষ্ট ভাষায় জানান, এ রাজ্যে থাকতে হলে বন্দে মাতরম গাইতে হবে এবং রাষ্ট্রবাদের সঙ্গে কোনো আপস করা হবে না। সাম্প্রতিক অশান্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষাদপ্তরে বাধা দেওয়া বা সিসিটিভি বসাতে না দেওয়ার মতো ঘটনা বরদাস্ত করা হবে না।

বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে বিশিষ্ট শিল্পীর আঁকা এমব্লেম ক্ষতিগ্রস্ত হওয়া এবং বিভিন্ন স্লোগানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। এই পরিস্থিতিতে প্রশাসন ও শাসকদলের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী হুঙ্কার দিয়েছেন যে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ও বাইরে যেকোনো মূল্যে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে তিনি জানান, বিজেপির সাংগঠনিক জেলার উদ্যোগে রাখির দিন দশ লক্ষ কণ্ঠে বন্দে মাতরম গাওয়া হবে যাদবপুরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *