আমার দলের লোক হলেও ছাড়ব না: অগ্নিমিত্রা পাল

আমার দলের লোক হলেও ছাড়ব না: অগ্নিমিত্রা পাল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ ও ঐতিহাসিক প্রতীক ভাঙচুরের ঘটনায় কড়া অবস্থান নিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নষ্ট এবং বহিরাগতদের প্রবেশ কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

শুক্রবার বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শিক্ষাঙ্গনে হিংসা ও রাজনীতির কোনো স্থান নেই। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, অপরাধী যে দলেরই হোক—এমনকী নিজের দলের সমর্থক হলেও তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *