অন্নপূর্ণা যোজনায় অনিয়ম? ভুয়া আবেদনকারীদের রুখতে সরকারের কড়া পদক্ষেপ, জানুন অভিযোগ জানানোর নিয়ম

অন্নপূর্ণা যোজনায় অনিয়ম? ভুয়া আবেদনকারীদের রুখতে সরকারের কড়া পদক্ষেপ, জানুন অভিযোগ জানানোর নিয়ম

রাজ্যজুড়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিপুল উৎসাহের পাশাপাশি তৈরি হয়েছে বিতর্ক। প্রায় ১.৪৫ কোটি মহিলা বর্তমানে এই প্রকল্পের সুবিধা পেলেও, অভিযোগ উঠছে বহু অযোগ্য ব্যক্তিও নিয়ম ভেঙে এই আর্থিক ভাতা নিচ্ছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় ক্ষোভ ও আন্দোলন দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের আবেদন বাতিল হয়েছে তারা যেমন পুনর্নবীকরণ বা ক্লেইম করার সুযোগ পাবেন, তেমনই অযোগ্য আবেদনকারীদের বিরুদ্ধে সাধারণ নাগরিকরা এখন সরাসরি ‘অবজেকশন’ (Objection) বা অভিযোগ জানাতে পারবেন।

যাঁরা এই প্রকল্পের জন্য অযোগ্য:

  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে।
  • বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে না থাকলে।
  • সরকারি চাকরিজীবী, সংবিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত, পুরসভা বা সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেতনভোগী বা পেনশনভোগী হলে।
  • আয়কর প্রদানকারী হলে।
  • শহরে ৩টির বেশি ঘর অথবা পুর এলাকায় ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলে।
  • নিজের মাসিক ব্যক্তিগত আয় ১০ হাজার টাকার বেশি হলে।

অনলাইনে অভিযোগ জানানোর ধাপসমূহ: ১. অন্নপূর্ণা যোজনার অফিশিয়াল পোর্টালে ঢুকে লগইন করুন। ২. হোমপেজ থেকে ‘Objection’ অপশনটি নির্বাচন করুন। ৩. আপনার নাম, বাবার নাম, জেলা, ব্লক এবং পঞ্চায়েত বা ওয়ার্ডের তথ্য সঠিকভাবে দিন। ৪. যাঁর বিরুদ্ধে অভিযোগ জানাতে চান, তাঁর আবেদন (Application) নম্বরটি বসান। ৫. পোর্টালে থাকা ৭টি অপশনের মধ্যে থেকে অভিযোগের সঠিক কারণ বেছে নিন। ৬. ‘রিমার্কস’ ঘরে কারণ লিখে প্রয়োজনীয় প্রমাণপত্র আপলোড করুন। ৭. তথ্য যাচাই করে ‘Submit Objection’ বাটনে ক্লিক করুন।

অভিযোগ জমা হওয়ার পর প্রশাসনিক ও আইনি তদন্তের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *